প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর হারতে জানেন না। আর তাই শতভাগ সাফল্য তাঁর। কীভাবে? অধিনায়ক হওয়ার পর পাঁচটি টস করেছেন। পাঁচটিতেই জয়ী! কথাটা হয়তো একটু মজা করেই বলা। তবে সত্যি সত্যিই ছোট্ট এই মানুষটার মধ্যে প্রেরণাদীপ্ত এক অধিনায়কের খোঁজ পেয়েছে বাংলাদেশ—যিনি তীরহারা ঢেউয়ের সাগরে এগিয়ে চলা জাহাজটির নেতৃত্ব দেবেন সামনে থেকে। অধিনায়ক হওয়ার পর তাঁর ব্যাটেও সেই দায়িত্বশীলতার ছাপ। টি-টোয়েন্টিতে ছক্কা মেরে জেতানোর পর দ্বিতীয় ওয়ানডেতে চরম লজ্জার হাত থেকে দলকে উদ্ধার করেছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও প্রথম দিন শেষে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে ভালো একটা স্কোরের পথ দেখিয়েছেন।