মুসলমানদের বাদ দিয়ে শান্তি সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে মুসলমানদের জীবনপ্রণালী ও সংস্কৃতি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। তিনি বলেন, ১৫০ কোটি মুসলমানের বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।আজ মঙ্গলবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের। শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আজ সনদ পেতে যাচ্ছ। এটি নিঃসন্দেহে খুবই আনন্দের বিষয়। আজ থেকে তোমাদের দায়িত্ব অনেক অনেক গুণ বেড়ে গেল।’ প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করে বাস্তব ক্ষেত্রে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নিজ নিজ দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোনো রকম বাধা-বিপত্তির মুখে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘যখনই কোনো সমস্যার সম্মখুীন হবে, হাল ছেড়ে দেবে না; চেষ্টা চালিয়ে যাবে। বিরামহীন চেষ্টা ও একাগ্রতা অবশ্যই সাফল্য বয়ে আনবে।’প্রধানমন্ত্রী বলেন, ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) ৫৭টি দেশের মধ্যে গভীর ভ্রাতৃত্ববন্ধনের ফলে গোটা বিশ্ব, বিশেষ করে উন্নত বিশ্ব, আজ বুঝতে পেরেছে মুসলিম বিশ্বের সঙ্গে ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা অত্যন্ত জরুরি।আইইউটির উপাচার্য ইমতিয়াজ হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে তুরস্কের রাষ্ট্রদূত ও আইইউটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমেত ভাকুর এরকুল বক্তৃতা করেন।অনুষ্ঠানে ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মহাপরিচালক রাজলি বিন নরডিন সংস্থাটির মহাসচিব ও আইইউটির আচার্য একমেলেদ্দিন ইহসানগ্লুর বাণী পড়ে শোনান। ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবিব।