প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মোসলেম উদ্দিন খানশরফুদ্দিন ল বুক সেন্টার কোম্পানিমূল্য: ২৫০ টাকা, প্রকাশ: জুলাই ২০১০মুসলিম আইনে দানসংক্রান্ত বিধান নিয়ে বইটি রচিত। বইটি সাতটি অধ্যায়ে বিন্যস্ত। প্রথম অধ্যায়ে রয়েছে মুসলিম দান। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে মৃত্যুশয্যায় দান, তৃতীয় অধ্যায়ে দানকর আইন ও বিধিমালা, চতুর্থ অধ্যায়ে মুসলিম উইল বা ওসিয়ত, পঞ্চম অধ্যায়ে ওয়াকফ আইন, ষষ্ঠ অধ্যায়ে ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এবং সপ্তম অধ্যায়ে বিভিন্ন মামলার নজির উল্লেখ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে। মুসলিম দানসংক্রান্ত আইন বিষয়ে এটি একটি পূর্ণাঙ্গ বই বলা চলে। বইটি আইনের শিক্ষার্থী, আইনজীবী এবং বিচারকসহ সাধারণ পাঠকের বেশ কাজে আসবে বলেই বিশ্বাস।