মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসা ইব্রাহিমই প্রথম বাংলাদেশি, যিনি এভারেস্ট জয় করলেন। তাঁকে সহায়তাকারী নেপালের হিমালয়ান গাইর্ডসের ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বরী পোর্ডেল জানান, আজ রোববার দুই নেপালি শেরপাসহ বাংলাদেশের মুসা ইব্রাহিম এভারেস্টের চূড়ায় ওঠেন। কাল সোমবার তাঁরা অ্যাডভান্স বেস ক্যাম্পে পৌঁছাবেন। পরের দিন মঙ্গলবার তাঁরা পৌঁছাবেন বেস ক্যাম্পে। এরপর তিব্বতিয়ান মাউন্ট অ্যাসোসিয়েশন থেকে তাঁকে সনদ দেওয়া হবে।মুসা ইব্রাহিমের স্ত্রী সহকারী জজ সারাবান তহুরা আজ এ কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মুসার এভারেস্টের চূড়া ছোঁয়ার কথা শুনে খুবই খুশি হয়েছি। আজ সকালে আমাদের নেপালের এক বন্ধু অনীক খান প্রথমে মুঠোফোনে আমাকে এ খবর জানান। নেপালের হিমালয়ান গার্ডস ই-মেইলে আমাকে এ খবর জানায়।’মুসা ইব্রাহিম ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সহসম্পাদক। তিনি গত ১১ এপ্রিলে নেপালের উদ্দেশ বাংলাদেশ ছাড়েন।