মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। কলম্বোতে আয়োজিত আইসিসির সভায় তাঁকে এই পদে নির্বাচিত করা হয়। এখনো আইসিসির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ মঙ্গলবার সংবাদটি নিশ্চিত করেছে।আগামী দুই বছরের জন্য মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।