মুহম্মদ জাফর ইকবাল এবার ছড়া লিখছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবাল খ্যাতিমান বৈজ্ঞানিক কল্পকাহিনী, উপন্যাস, বিজ্ঞানবিষয়ক রচনার জন্য। এই প্রথম তিনি ছড়া লিখছেন। ছড়ার একটি নমুনা ‘দেশের ডাকে সাড়া দিলাম, সবাই বললো বেশ/প্রকৃতির ডাকে সাড়া দিলাম, সবাই হেসে শেষ’। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমীর মাঠে হে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সমাপনী দিনে উন্মুক্ত মঞ্চে ‘কতখানি কল্পনা, কতখানি বিজ্ঞান’ শীর্ষক অধিবেশনে মুহম্মদ জাফর ইকবাল পাঠকদের তাঁর ছড়া লেখার সংবাদ দিয়ে প্রাগুক্ত ছড়াটি আবৃত্তি করে শোনান। ছড়া শোনার পর শ্রোতাদের মধ্যে হাসির হিল্লোল বয়ে যায়। এই অধিবেশনটি সঞ্চালনা করেন অনীক খান।এই অধিবেশনে মুহম্মদ জাফর ইকবাল তাঁর শৈশব, লেখালেখি, নাটকে অভিনয়, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি জানান, তাঁর সব বই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন অচিরেই এই প্রক্রিয়া শেষ হবে। পাঠকেরা অনলাইন থেকে বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তিনি বলেন, ‘একজন লেখকের বড় আনন্দ হলো যখন পাঠকেরা তাঁর বই পড়েন। এই আনন্দেই আমি আমার সব বই অনলাইনে দিয়েছি।’