মুহসীন হলে সংঘর্ষের ঘটনায় ১০ জন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার ১০ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের বিরুদ্ধেই মামলা করে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার কারণে প্রাথমিক তথ্য অনুযায়ী এদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল আইন ও উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ পাঠানো হবে। বহিষ্কৃত ছাত্রদের মধ্যে যাঁরা এরই মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে গেছেন, তাঁদের সনদ বাতিল করা হবে বলে তিনি জানান।বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের স্থগিত হওয়া মুহসীন হল কমিটির সভাপতি শেখ মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, হল শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম, আইন বিভাগের মাঈনুল ইসলাম, সমাজকল্যাণ ইনস্টিটিউটের সোহাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবুবকর সিদ্দিকী রাহাত, ফিন্যান্স বিভাগের মিনহাজউদ্দীন, সংস্কৃত বিভাগের হান্নান তালুকদার, লোকপ্রশাসন তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী ও আরবি সাহিত্য বিভাগের মিজানুর রহমান।এদিকে গতকাল মঙ্গলবার মধ্যরাতে হল প্রশাসনের উপস্থিতিতে রাত সোয়া দুইটায় হলের বিভিন্ন কক্ষে অভিযান চালায় পুলিশ। তবে সংঘর্ষে ব্যবহূত অস্ত্রের কোনো হদিস পায়নি পুলিশ।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ৫০ জন পুলিশ প্রায় তিন ঘণ্টা অভিযানে অংশ নেয়। এ সময় তিনটি দা, চারটি চাপাতি ও ৫০-৬০টি রড উদ্ধার করা হয়েছে।সংঘর্ষের পর আজও হলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সংঘর্ষের ঘটনা এড়াতে হলে হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।