মুহাম্মদ ইউনুস ন্যায়বিচার পাননি: খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, মুহম্মদ ইউনুস ন্যায়বিচার পাননি। এই সরকারের আমলে কেউ ন্যায়বিচার পেতে পারে না। সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজ করছে। আজ বুধবার রাতে গুলশান কার্যালয়ে গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান মোল্লার নেতৃত্বে ২৯ জন আইনজীবীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।খালেদা জিয়া বলেন, এখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার কথা বলা হচ্ছে। বিএনপি এটা মানবে না। এই সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন চালু করতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি এটাও মানবে না।