মুহাম্মদ ইউনূস সম্পর্কে শিগগির বক্তব্য দেব: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংক এবং মুহাম্মদ ইউনূসের বিষয়ে এখনই কোনো বক্তব্য দেব না। তবে অতিসত্বর দেব। আজ বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ে ইনফ্রাসট্রাকচারাল ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) এক সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, নরওয়ের কাছ থেকে আগেই বক্তব্য পেয়েছি। গ্রামীণ ব্যাংক থেকেও পেয়েছি। এ দুটি বক্তব্যের কপি নিয়ে স্টাডি করে একটি কমিটি গঠন করব। কমিটি এ মাসের মধ্যেই হবে।আজ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগ করছেন। এ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আমি খুবই আশ্চর্য যে সংবাদমাধ্যম শুধু দোষ খুঁজে বেড়ায়।’আজকের সভায় আইডিসিওএল ২০০৯-১০ অর্থবছরে মুনাফা থেকে আট কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করে।