মূত্রথলির ক্যানসার রোধে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শরতেও ভারি শুষ্ক প্রকৃতি। বাইরে বেরোলেই রোদ-গরমে মাখামাখি হতে হয়। শরীর ভেজে ঘামে।দেহ থেকে প্রতিদিন যেটুকু পানি বেরিয়ে যায়, সেটুকু পূরণ করতে হবে সঙ্গে সঙ্গেই। যাঁরা বেশি করে পানি পান করেন, রোগবালাই কিন্তু তাঁদের থেকে খানিকটা দূরেই থাকে। বিজ্ঞানীরা বলছেন, মূত্রথলির ক্যানসারের অনেক উপসর্গ ও জটিলতা হ্রাসে পানি খুব সহায়ক।৪৮ হাজার লোকের ওপর ১০ বছর গবেষণা করে দেখা গেছে, যাঁরা প্রতিদিন অন্তত আট আউন্স গ্লাসের ছয়গ্লাস পানি পান করেছিলেন, তাঁদের মূত্রথলির ক্যানসারের ঝুঁকি যাঁরা দিনে মাত্র এক গ্লাস পানি পান করেছিলেন তাঁদের চেয়ে অর্ধেক কম। গবেষণাটা অবশ্যপুরুষের মধ্যেকরা হয়।কারণ,মূত্রথলির ক্যানসার-ঝুঁকিতে পুরুষেরাই বেশি থাকেন।তবে গবেষণায় এও বলা হয়,প্রচুর পানি পান সুরক্ষা দেয় নারী-পুরুষ উভয়কেই। প্রচুর পানি পান করলে মূত্রথলির ক্যানসারের ঝুঁকি কমে কেন? চিকিৎসাবিজ্ঞানের খটোমটো কথা বাদ থাকুক। খুব সহজ কথায়, এতে বারবার প্রস্রাব হয় এবংসে জন্য মূত্রথলি দিয়ে প্রসাবের মাধ্যমে সম্ভাব্য ক্যানসারজনক উপাদানগুলো নিঃসৃত হয়। এ ছাড়া মূত্রকে আরও লঘু করে দেওয়ায় মূত্রথলির দেওয়ালের সঙ্গে ক্যানসার-উপাদানের সংস্পর্শ অনেক কমে আসে, তাই জীবনের প্রয়োজনেই পানি পান করতে হবে বেশি করে। সিদ্ধার্থ মজুমদার