মূল স্রোতে নগরের হিজড়া সম্প্রদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত হিজড়া সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এরই আওতায় হিজড়াদের নিয়ে ‘ইন্টিগ্রেশন অব ট্রান্সজেন্ডার কমিউনিটি ইনটু মেইনস্ট্রিম সোসাইটি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান ইউসেপ। এ প্রকল্পের সার্বিক চিত্র নিয়ে এ আয়োজন। লিখেছেন আল-আমিন হকশেষ হয়েছে প্রথম পর্যায়আঙুলের নিচে কিবোর্ড রেখে আপন মনে গুচ্ছ গুচ্ছ শব্দ লিখে চলেছেন। অন্য কিছুর প্রতি খেয়াল নেই তাঁদের। শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন নাশতা নিয়ে কক্ষে ঢোকার পর যেন চেতনা ভাঙল সবার। চেয়ার ছেড়ে উঠে খাওয়া শুরু করলেন ববি, সুমনা, পুষ্পিতারা। কিছুদিন আগে হিজড়াদের এমন দৃশ্য দেখা গেছে ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুলে। এখানে ছয়জন হিজড়াকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের একজন মুছলিমা আহমেদ ববি। তাঁর ভাষ্য, ‘সরকারের এমন উদ্যোগ আরও আগে নেওয়া দরকার ছিল। তবে এটি যত দিন না পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে, তত দিন হিজড়াদের ভাগ্য ঘুরবে না।’ প্রশিক্ষক জানালেন, এ স্বল্প সময়ে তাঁদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট শেখানো ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।গার্মেন্টস ট্রেনিং ইউনিটের নিচ তলায় যেতেই দেখা গেল লম্বা ফ্লোরের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে সেলাই শিখছেন ১৪ জন হিজড়া।১২ জন হিজড়াকে দেওয়া হয়েছে বিউটি কেয়ার প্রশিক্ষণ। আর তা দেওয়া হয়েছে পারসোনার তত্ত্বাবধানে। তাঁরা এখানে কাজ শিখে বিভিন্ন বিউটি পার্লারে নিজেদের কর্মসংস্থান করে নিতে পারবেন বলে মনে করেন এ প্রকল্পের দলনেতা এবাদুর রহমান।নেতিবাচক ধারণা আর নয়প্রকল্পের দলনেতা এস এম এবাদুর রহমান জানান, হিজড়াদের কল্যাণের জন্য বাংলাদেশ হিজড়া ফাউন্ডেশন নামের একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পদে রয়েছেন ববি। তিনি বলেন, ‘হিজড়াদের নিয়ে এভাবে কেউ কাজ করবেন, তা আমাদের ভাবনায়ই ছিল না।’এদিকে চ্যানেল আই ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৩২ জন হিজড়ার মধ্যে ৩০ জনের হাতে চাকরির যোগদানপত্র তুলে দেওয়া হয়। প্রকল্পটি ১০০ ভাগের বেশি সফল বলে মনে করেন এবাদুর রহমান। তিনি বলেন, ‘হিজড়াদের অবহেলা করা উচিত নয়।’এরপর ৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি। আর তাঁর প্রথম কাজ হবে হিজড়াশুমারি। কেননা, দেশে এখন কতজন হিজড়া আছে, তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই। বিভিন্ন মতে, এই হিসাব ৩০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার। আর শুধু ঢাকা শহরেই হিজড়ার সংখ্যা ১০ হাজারের ওপরে।বাঁধন হিজড়া সংঘের সভাপতি পিংকী শিকদার বলেন, ‘৩২ জনের মাধ্যমে শুরু করা এ প্রশিক্ষণ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।’উত্তরায় এখনো আতঙ্ক!সরকারের এমন উদ্যোগের ফলাফল কি সবার কাছেই পৌঁছাবে? যেখানে এখনো হিজড়া আতঙ্কে আছে উত্তরার বাসিন্দারা। উত্তরার অনেক বাসিন্দা জানান, তাঁদের কর্মকাণ্ডে তাঁরা সব সময় একটা আতঙ্কে থাকেন। উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘নিয়মিত চাঁদা না দিলে হিজড়ারা অশ্লীল কাণ্ড করে বসে। তখন আর টাকা না দিয়ে উপায় থাকে না।’এ প্রসঙ্গে উত্তরা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহাদত আলী বলেন, ‘আমরা হিজড়াদের এমন আচরণে সর্বদা শঙ্কিত। তবে তাদের সঙ্গে আমরা একটি সমঝোতা করেছি। কোনো বাসায় শিশু জন্মালে ওদের এক হাজার টাকা দেওয়া হয়। তার বদলে তারা আর ওই বাসায় গিয়ে টাকা দাবি করবে না। সমিতিতে এসে তারা এ টাকা নিয়ে যাবে। তবে তার পরও অনেক সময় তারা বাসায় গিয়ে হানা দেয়।’ সমঝোতায় নবজাতকের টাকার ব্যাপারটা মিটলেও ঝামেলা রয়েছে আরও অনেক। এখনো ওই এলাকার কিছু হিজড়া বারান্দার কাপড় চুরি, ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে চাঁদা আদায়সহ কিছু এলাকায় নির্মাণাধীন ভবনে সাটারিংয়ে ব্যবহূত বাঁশ-কাঠ খুলে নিয়ে যান।ডিএমপির উপকমিশনার (উত্তরা জোন) মোহাম্মদ নিশারুল আরিফ জানান, তাঁদের কুইক রিচ টিম (কিউআরটি) নামে একটি আলাদা ফোর্স আছে, যারা ঘটনাস্থলে দ্রুত গিয়ে হিজড়াদের তাড়িয়ে দেয়।তবে উত্তরাবাসী মনে করে, তাঁদের তাড়িয়ে দিলেও কাজের কাজ কিছুই হয় না। যেহেতু তাঁদের আইনের আওতায় আনা যাচ্ছে না, তাই তাঁদের সবাইকে পুনর্বাসন করা হোক—এমন দাবি সবারই।