মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৩ দলের ডাকে ভারত বন্ধ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে ভারত বন্ধ। বন্ধ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই ভারত বনেধর ডাক দিয়েছে ভারতের চারটি বামদলসহ ধর্মনিরপেক্ষ ১৩টি দল। বনেধর ফলে ভারতের অধিকাংশ রাজ্যের জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ইতিমধ্যে বনেধর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বামশাসিত পশ্চিমবঙ্গ রাজ্যে। আজ সকাল ছয়টা থেকে গোটা রাজ্যে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। কলকাতাসহ রাজ্যের অন্যত্রও চলছে না বাস। রেলস্টেশন এবং বিভিন্ন সড়কে অবরোধ করেছে বন্ধ আহ্বানকারীরা। দমদম বিমানবন্দর থেকে কোনো বিমান উড়ছে না। কলকাতা শহরে চলছে না ভাড়ার ট্যাক্সিও। কাজ বন্ধ রয়েছে রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে।বন্ধ আহ্বানকারীরা দাবি করেছে, বন্ধ সর্বাত্মক হবে। ইতিমধ্যে ব্যাহত হয়ে পড়েছে কলকাতার ট্রেন, পাতাল রেল, বিমান ও নৌ পরিসেবা।বন্ধ ডেকেছে চারটি বামদল সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্ল¬ক, আরএসপিসহ অজিত সিংয়ের আরএলডি, ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি, লালু প্রসাদ যাদবের আরজেডি, মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, বিজু পট্টনায়কের বিজেডি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, এইচ ডি দেবগৌড়ার জেডিএস, রামবিলাশ পাশোয়ানের এলজেপি এবং জয়ললিতার এডিএমকে।