মূল্যবোধের অভাবই দুর্নীতির প্রধান কারণ: গোলাম রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, মূল্যবোধের অভাবই দুর্নীতির প্রধান কারণ। আজ মঙ্গলবার মানিকগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ-বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গোলাম রহমান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে।’ এ জন্য স্কুল-কলেজে সততা সংঘ প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের নৈতিকতাবোধ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। গোলাম রহমান মসজিদেও দুর্নীতি বিষয়ে আলোচনার আহ্বান জানান। যাতে মানুষ দুর্নীতির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হয়।দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দুর্নীতি নিয়ে আমার চিন্তিত। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ জন্য প্রয়োজন সবার সচেতনতা।