মূল্যস্ফীতি আরও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মূল্যস্ফীতির হার আরও নিম্নমুখী হয়েছে। এপ্রিল মাসের চেয়ে মে মাসে সাধারণ খাদ্য ও খাদ্য-বহির্ভূত—সবগুলো সূচকেই মূল্যস্ফীতি কমেছে।পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মে মাসে সাধারণ সূচকে মূল্যস্ফীতির হার হয়েছে নয় দশমিক ১৫ শতাংশ। এপ্রিলে এ হার ছিল নয় দশমিক ৯৩ শতাংশ। একইভাবে খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে সাত দশমিক ৪৬ এবং খাদ্য-বহির্ভূত খাতে ১২ দশমিক ৭২ শতাংশ। এপ্রিলে এ দুটি খাতে মূল্যস্ফীতির হার ছিল আট দশমিক ১২ শতাংশ এবং ১৩ দশমিক ৭৭ শতাংশ।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির এসব তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় দুই অঙ্কের কোঠায় থাকার পর গত এপ্রিলে মূল্যস্ফীতির হার এক অঙ্কের ঘরে নেমে আসে।বিবিএস বলছে, ২০১১ সালের জুন থেকে এ বছরের মে পর্যন্ত মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৭৬ শতাংশ।বিবিএসের হিসাবে, গ্রামে মূল্যস্ফীতির হার এখন আট দশমিক ৩৮ শতাংশ। গত মসে তা ছিল নয় দশমিক ২১ শতাংশ। মে মাসে গ্রামে খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ছয় দশমিক ৩০ শতাংশ এবং ১২ দশমিক ৮২ শতাংশ। এপ্রিলে এ হার ছিল সাত দশমিক শূন্য এক শতাংশ এবং ১৩ দশমিক ৯৭ শতাংশ।একইভাবে শহরে মূল্যস্ফীতির হার এখন ১১ দশমিক ১২ শতাংশ। গত মাসে তা ছিল ১১ দশমিক ৭৭ শতাংশ। মে মাসে শহরে খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ১০ দশমিক ১৭ শতাংশ এবং ১২ দশমিক ৪৪ শতাংশ। এপ্রিলে এ হার ছিল ১০ দশমিক ৭২ শতাংশ এবং ১৩ দশমিক ২৫ শতাংশ।সংবাদ সম্মেলনে ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) প্রশাসক ও বিবিএসের বিদায়ী মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বলেন, চাল, আটা, চিনি ও অন্যান্য খাদ্যের দাম কমায় খাদ্যে মূল্যস্ফীতি গত মাসের তুলনায় প্রায় এক শতাংশ কমেছে। পয়েন্ট টু পয়েন্টভিত্তিতে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমলেও গত মাসের চেয়ে এ খাতে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক শূন্য তিন শতাংশ।সংবাদ সম্মেলনে জানানো হয়, মে মাসে জাতীয় মজুরি হার বেড়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ। উত্পাদনশীল খাত, কৃষি, নির্মাণ ও মত্স্য—এ চার খাতের মজুরির হিসাব থেকে জাতীয় মজুরি হার নির্ধারণ করে বিবিএস।শাহজাহান আলী মোল্লা বলেন, মজুরি বাড়ার কারণে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। সে কারণে মূল্যস্ফীতির চাপ আগের চেয়ে কমেছে। যেহেতু মূল্যস্ফীতি আগের চেয়ে কমেছে এবং একই সঙ্গে মজুরির হারও বেড়েছে, তাই মূল্যস্ফীতির এ হার সহনীয় পর্যায়ে আছে।