মৃত মানুষের সঙ্গে বিয়ে বৈধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। কিন্তু মরে গেলে? পচে যায়। শুধুই কি তাই? মৃত্যুর পর কি কেউ বিয়ে করতে পারে? অদ্ভুত শোনাচ্ছে ঠিকই, কিন্তু মৃত মানুষ যে বিয়ে করতে পারে, সে কথাও মিথ্যে নয়। ফ্রান্সের আইনে মৃত মানুষকে বিয়ে করা অবৈধ নয়! বিয়ে নিয়ে অদ্ভুত এই আইনটির খোঁজ শুধু যে গ্রন্থেই মিলবে তা নয়, বাস্তবেও এর প্রয়োগ রয়েছে। এ রকম একটি বিয়ে হয় ২০০৪ সালে। ফ্রান্সের ক্রিশেল দিমিচেল নামের এক নারী তাঁর মৃত ছেলেবন্ধু এরিককে বিয়ে করেন। এই বিয়ের ব্যাপারে ক্রিশেল তাঁর যুক্তি দেখিয়ে বলেছিলেন, ‘আমি আর এরিক অনেক ভালো বন্ধু ছিলাম। আমরা দুজন বিয়ে করব—এ রকম স্বপ্ন ছিল, কথাও ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় ও মারা গেছে। আর মৃত্যু বিষয়টি তো মানুষের হাতে নেই। তাই আমাদের স্বপ্ন ও প্রেমকে পূর্ণতা দিতেই আমি আইনের বলে এরিককে বিয়ে করেছি।’ বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন গোত্রে বিয়ের ধরন একেক রকম। কিন্তু মৃত মানুষকে বিয়ে করাটা বিস্ময়কর বটে। আরও বিস্ময়কর আইন করে এই বিয়েকে বৈধতা দেওয়া। আপনি কী বলেন?