মৃত স্ত্রীকে ভালোবাসা জানাতে সাগরতলে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারি মাসে ইতালিতে ডুবে গিয়েছিল প্রমোদতরি কোস্টা কনকর্ডিয়া। সেই দুর্ঘটনায় স্ত্রীকে হারান ইতালির এলিয়ো ভিসেনজি। দুর্ঘটনার ছয় মাস পর পানির ২৫ ফুট গভীরে নেমে দুর্ঘটনাকবলিত কোস্টা কনকর্ডিয়া জাহাজের কাছে যান তিনি। স্ত্রীর উদ্দেশে রেখে আসেন একটি স্মারক।দুর্ঘটনার সময় কোস্টা কনকর্ডিয়া জাহাজটি উল্টে যায়। এ সময় মেয়ে মারিয়া গার্জিয়া ত্রিকারিচিকে বাঁচাতে গিয়ে মা নিজেই মারা যান। এলিয়ো ভিসেনজি বলেন, আমাকে শান্ত দেখালেও বুকের ভেতরটা আবেগে কাঁপছে। এই আবেগের কথা আমি বলে বোঝাতে পারব না।এলিয়ো ভিসেনজি বলেন, তাঁর মেয়েও দুর্ঘটনাস্থলে আসতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি মনে করে সে আর আসতে চায়নি। কোস্টা কনকর্ডিয়া জাহাজ দুর্ঘটনায় যে দুজন নিহত হন, তাঁদের মধ্যে একজন হলেন এলিয়ো ভিসেনজির স্ত্রী। রয়টার্স।