মৃতের সংখ্যা বেড়ে ১১৯: চলছে উদ্ধার তত্পরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১৯ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে। এখনো উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ আজ শনিবার জানিয়েছে, এই দুর্ঘটনায় আড়াই শতাধিক লোক আহত হয়েছে। আহত ব্যক্তিরা কলকাতা পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন।উদ্ধারকারী দল আজ ধ্বংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় দেড় বছরের একটি শিশুকে উদ্ধার করে। শিশুটির মা বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের চালক পি কে দাস ঝাড়গ্রাম জিআরপি থানায় আজ একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআরে তিনি ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগ আনলেও কাউকে দায়ী করেননি।এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমেছে সিআইডি পুলিশ। স্থানীয় মাওবাদী স্কোয়াডের ১১ জন সদস্য এই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সিআইডি সন্দেহ করছে। সিআইডি ওই ১১ জনের মধ্যে কয়েকজনের নাম জানতে পেরেছে বলে জানা গেছে। এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এ দুর্ঘটনায় মাওবাদীদের দায়ী করা হলেও তারা দায় স্বীকারসংক্রান্ত করে কোনো বিবৃতি দেয়নি।