মৃতের সংখ্যা বেড়ে ৪২, সিবিআই তদন্তের দাবি মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার দুপুরে কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটের বহুতল ভবন স্টিফেন কোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ও গতকাল রোববার ধ্বংসস্তূপ পরিষ্কার করতে গিয়ে আরও চারটি মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ । এই ৩৭ জনের মধ্যে ২০ জনের দেহ ইতিমধ্যে তাদের পরিবার-পরিজনদের কাছে তুলে দেওয়া হলেও ১৭ জনের দেহ পড়ে আছে কলকাতার পিজি হাসপাতালের মর্গে। এই ১৭ জনের দেহ এমনভাবে বিকৃত হয়ে গেছে যে তাদের চেনা দায় হয়ে দাঁড়িয়েছে। এই ১৭টি মৃতদেহের দাবিদার একাধিক হওয়ায় তাদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ডিএনএর পরীক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ের রক্ত নেওয়া হচ্ছে পিজি হাসপাতালে। এদিকে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় রোববার কলকাতায় তাদের ছবি নিয়ে মৌন মিছিল হয়েছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবি করেছেন। বলা বাহুল্য এই ভবনে ছিল ২০টি পরিবারের আবাসগৃহ ও ৪৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যালয়।