মৃত্যুকে যারা তুচ্ছ করিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজকেরা বেছে নিয়েছিলেন ভাষার গান ও দেশের গান। বেশির ভাগ আয়োজনে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পীরা অনুষ্ঠান শুরু করেছিলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান দিয়ে।গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানটি শুরু হয় ক্লাসিক্যাল মিউজিক একাডেমির অর্কেস্ট্রার ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর দিয়ে। এ অনুষ্ঠানে তাঁদের দ্বিতীয় পরিবেশনা ছিল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। ছিল বাংলাদেশে চীন, শ্রীলঙ্কা ও ফিলিপাইন দূতাবাসের আয়োজনে তাদের শিল্পীদের নিজের ভাষার গান ও আবৃত্তি পরিবেশনা। সঙ্গে ছিল আদিবাসীদের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।দলীয় নৃত্যে অংশ নেন বেনুকা ললিতকলা কেন্দ্র ও বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টসের শিল্পীরা। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন আদিবাসী দুই শিল্পী চমচমী দেওয়ান ও বিশ্বাস চিরান। বিদেশি ও দেশীয় সংগীত পরিবেশন করে পিপলস লিটল থিয়েটার। সম্মেলক কণ্ঠের গান শোনায় নিবেদন, সরকারি সংগীত কলেজ ও ধ্রুবতান।পদাতিকের আয়োজনঅমর একুশকে নিবেদন করে পদাতিকের বার্ষিক আয়োজন ১৩ বছর পেরিয়ে এবার পা ফেলল ১৪ বছরে। গতকাল রমনার বটমূলে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘একুশের চতুর্দশ সাংস্কৃতিক সম্মিলন ২০১২’। সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত। কয়েক শ শিল্পীর অংশগ্রহণে ১২ ঘণ্টার এই বর্ণিল আয়োজনে ছিল নৃত্য-গীত, আবৃত্তি, পথনাটকসহ নানা পরিবেশনা। দিনব্যাপী কবি, লেখক, সাহিত্যিক, বাকশিল্পী, সংগীত, নৃত্য ও অভিনয়শিল্পীদের আগমনে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ।গতকাল এ আয়োজনে অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মাননা জানানো হয়। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সেলিম শামসুল হুদা চৌধুরী।পদাতিকের শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয় সংগীত ও একুশের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ‘শত শহীদের বুকের রক্তে এনেছি ভাষা’ গানের সুরে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পীরা। ‘নটে গায় মুড়ায় না’ ও ‘মানুষ হয়ে জন্মেছিলাম’ গান দুটি গেয়ে শোনান বিশ্বজিৎ রায়। মহাদেব সাহার কণ্ঠে গীত হয় ‘সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে’। সুরসপ্তকের শিল্পীরা গেয়ে শোনান ‘এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনল যারা’। তামান্না রহমানের পরিচালনায় ‘ওরে একাত্তর, ওরে বায়ান্ন’ গানের সুরে নৃত্য করে নৃত্যম। জুমচাষ ও হরিণ শিকারের ওপর আদিবাসী নৃত্য পরিবেশন করেন ভারতের ত্রিপুরার শিল্পীরা। পথনাটক পরিবেশন করে দ্যাশ বাংলা থিয়েটার, বাংলাদেশ থিয়েটার ও পদাতিক। অনুষ্ঠানে সমবেত গান পরিবেশন করে সুরের ধারা, ঋষিজ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ক্রান্তি, বহ্নিশিখা, নিবেদন ও দোলনচাঁপা।ছায়ানটের আয়োজনছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে একুশের অনুষ্ঠানটি শুরু হয় সমবেত কণ্ঠে ‘মৃত্যুকে যারা তুচ্ছ করিল’ গানটির মধ্য দিয়ে। পরে একক কণ্ঠে গান পরিবেশন করেন লাইসা আহমদ, শারমিন সাথী ইসলাম, শাহেদ ইমাম, সেমন্তী মঞ্জরী, তানজীনা পারভীন, অলোকানন্দা সুবৃতা, শুক্লা পাল, সুস্মিতা দেবনাথ শুচি, সেঁজুতি বড়ুয়া, মাহমুদুল হাসান, মহুয়া মঞ্জরী সুনন্দা, তানিয়া মান্নান প্রমুখ। তাঁরা পরিবেশন করেন ‘সার্থক জনম আমার’, ‘ও কোকিল রে’, ‘মোদের গরব মোদের আশা’, ‘আমায় গেঁথে দাও না’, ‘সোনা আমার জাদুরে আমার’, ‘মাগো আর তোমাকে’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে’ ইত্যাদি গান। একক পরিবেশনার ফাঁকে ফাঁকে সমবেত কণ্ঠে আরও পরিবেশিত হয় ‘ঘুমের দেশে ঘুম’, ‘ভুলবো না ভুলবো না’ ইত্যাদি গান। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে আরও ছিল ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও সুমনা বিশ্বাসের একুশে নিয়ে পাঠ।