মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পেলেন ৯১ শতাংশ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজীব গান্ধীর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী ৩৭ বছর বয়সী এক কারাবন্দী আসামি দ্বাদশ শ্রেনীর পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছেন। পেরারিভালানা নামে তামিলনাড়ুর এই ব্যক্তি এক হাজার ২০০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন এক হাজার ৯৬ নম্বর। গত মার্চে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নেওয়া ৩৫ কারাবন্দীর মধ্যে এ জি পেরারিভালানই ৯১ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। তামিলনাড়ু শিক্ষা অধিদপ্তর আজ এ ফল প্রকাশ করেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়। রাজীব গান্ধীকে হত্যার দায়ে পেরারিভালান, মুরুগান এবং সানথানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।১৯ বছর বয়সে ১৯৯১ সালের ১১ জুন ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পেরারিভালানকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি গুপ্ত হামলায় অংশ গ্রহণকারীদের মধ্যে শিভারাসান নামের এক গুপ্তঘাতককে বোমা তৈরির জন্য একটি ব্যাটারি কিনে দিয়ে সহায়তা করেছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে পেরারিভালানের বয়স সবচেয়ে কম। পরীক্ষায় অংশ নেওয়া মাদুরাই কারাগারের সুন্দরপন্ডিয়ান ৯০ শতাংশ এবং পুঝাল কারাগারে মুনুসামী ৮২ দশমিক ৩৩ শতাংত নম্বর পেয়েছেন। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এস কে দুগরা বলেন, তিনি এ ফলাফলে খুব খুশি। ২০১১ সালে ২৯ জন এ পরীক্ষায় অংশ নিয়েছিল।