মৃত্যুদণ্ডের বিধান নিয়ে বিতর্কের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত কি না, তা নিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস—এফআইডিএইচ ও বাংলাদেশে তাদের সহযোগী সংগঠন অধিকার। এই বিতর্কের সমাধান না হওয়া পর্যন্ত আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে তারা। এফআইডিএইচের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফ্লোরেন্স বেলিভিয়ার বলেছেন, সারা পৃথিবীর অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক ও বড় কিছু ঘটনা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুদণ্ড কার্যকর হয় গরিব মানুষের ক্ষেত্রে। কারণ, তাঁরা ভালো আইনজীবী ভাড়া করতে পারেন না।আজ রোববার বিকেলে গুলশানে অধিকার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। আন্তর্জাতিক মৃত্যুদণ্ডাদেশ রহিতকরণ দিবস ও অধিকারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।