মৃত্যুদণ্ডের বিধান রদ করার আহ্বান মুনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের বিধান রদ করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।বিশেষ করে তরুণ অপরাধীদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব।২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মৃত্যুদণ্ড রদ করার আহ্বান জানানো হয়। এরপর আর্জেন্টিনা, বুরুন্ডি, গ্যাবন, লাটভিয়া, টোগো, উজবেকিস্তানসহ বেশকিছু দেশ মৃত্যুদণ্ডের বিধান রোহিত করে।জাতিসংঘ বলছে, বিশ্বের মোট ১৫০টি রাষ্ট্র মৃত্যুদণ্ডের বিধান রদ করেছে বা তা প্রয়োগ করে না।