মৃত্যুর কারণ অ্যালকোহল পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী সংগীত তারকা অ্যামি ওয়াইনহাউসের অকাল মৃত্যুর কারণ। ইংল্যান্ডের সেন্ট প্যানক্রাস করোনার্স আদালতের করোনার (সন্দেহজনক মৃত্যুর কারণ তদন্তকারী বিচারক) সুজান গ্রিনওয়ে এই তারকার মৃত্যুর কারণ হিসেবে এ কথা উল্লেখ করেন। গত ২৩ জুলাই উত্তর লন্ডনের ক্যামডেনে নিজ বাড়িতে ওয়াইনহাউসকে মৃত পাওয়া যায়। করোনার বলেন, স্বাভাবিক মাত্রার চেয়ে পাঁচ গুণ বেশি অ্যালকোহল পান অ্যামি ওয়াইনহাউসকে অনাকাঙ্ক্ষিত আকস্মিক মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাঁর রক্ত পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ওয়াইনহাউস ২০০৮ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পাঁচটি পুরস্কার পেয়েছিলেন। ওয়েবসাইট।