মৃত্যুর পরও এক নম্বরে অ্যামি (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকালপ্রয়াত ব্রিটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউসের মর্মান্তিক মৃত্যুর প্রায় পাঁচ মাস পর তাঁর তৃতীয় ও সর্বশেষ অ্যালবামটি গতকাল রোববার ইউকে টপচার্টের শীর্ষস্থানটি দখল করে নেয়। এটি ছিল শিল্পী অ্যামি ওয়াইনহাউসের তৃতীয় একক অ্যালবাম। ‘লিওনেস: হিডেন ট্রেজারস’ নামের অ্যালবামটি প্রকাশের পর থেকে গত সপ্তাহ পর্যন্ত এক লাখ ৯৪ হাজার কপি বিক্রি হয়। অ্যালবামটির প্রতিটি কপি থেকে এক ডলার করে সংগ্রহ করা হচ্ছে অ্যামি ওয়াইনহাউস ফাউন্ডেশনের জন্য। সংগৃহীত অর্থ ব্যয় করা হবে অ্যামি ওয়াইনহাউস ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কাজে।এদিকে মৃত্যুর পাঁচ মাস পরও অ্যামির গানের অ্যালবাম এক নম্বর অবস্থান দখল করাতে বেশ অবাকই হয়েছেন শিল্পীর মা। তিনি বলেন, এটা আসলে অ্যালবামটির জন্য বিস্ময়কর খবরই বটে।