মৃদু ভূমিকম্প অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাংলাদেশ সময় সকাল নয়টা ১৪ মিনিটের দিকে ভারতের মেঘালয় অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকার আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উত্তর-পূর্বে ২৭৪ কিলোমিটার দূরবর্তী স্থানে। বাসস।