মৃধাসহ রেলের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলের পূর্বাঞ্চলের তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় ছয়টি মামলা হয়েছে।সাময়িক বরখাস্ত হওয়া রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, নিয়োগ কমিটির আহ্বায়ক ও পূর্ব রেলওয়ের অতিরিক্ত যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান এবং সদস্যসচিব ও জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এসব মামলা হয়।বেলা পৌনে ১২টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলা ছয়টি দায়ের করেন। মামলার নম্বর ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬। রেলের পূর্বাঞ্চলের নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের নম্বরপত্র ঘষামাজা করে অকৃতকার্য ব্যক্তিদের উত্তীর্ণ দেখিয়ে এবং উত্তীর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে নিয়োগ দেওয়ার সুপারিশ ও জেলা কোটা অনুসরণ না করার অভিযোগে রেলের এই তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে।এসব মামলায় সাময়িক বরখাস্ত হওয়া রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, নিয়োগ কমিটির আহ্বায়ক ও পূর্ব রেলওয়ের অতিরিক্ত যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান এবং সদস্যসচিব ও জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আসামি করা হয়েছে।টিকিট ইস্যুয়ার, সহকারী কেমিস্ট, সহকারী লোকোমাস্টার, ফুয়েল চেকার ও টুল কিপার—এ ছয়টি পদে নিয়োগে উত্তরপত্র জালিয়াতি ও নম্বরপত্র ঘষামাজার প্রমাণ পেয়েছে দুদক। ২০১০ সালে এই নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়ে চলে এ বছরের এপ্রিল পর্যন্ত।