মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গত মে মাসে বাণিজ্য ঘাটতি অনেক বেড়ে গেছে। এই বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ২০০ কোটি ডলার, যা গত ১৮ মাসের মধ্যে সর্বাধিক। এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে চার দশমিক আট শতাংশ। গাড়ি, কম্পিউটারের যন্ত্রাংশ ও তৈরি পোশাকের আমদানি বেড়ে যাওয়ায় এই বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। খবর, বিবিসি অনলাইনের। দেশটিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পণ্যের আমদানি বেড়ে গেছে দুই দশমিক নয় শতাংশ।এদিকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে উৎপাদনমুখী শিল্পে উৎপাদন অনেক বাড়লেও ইউরোপের বাজার খারাপ হওয়ার কারণে এসব উৎপাদিত পণ্যের বিক্রি কমে গেছে। উৎপাদনমুখী শিল্পের এই অবস্থাও বাণিজ্য ঘাটতির অন্যতম কারণ বলে বিশ্লেষকেরা জানিয়েছেন।ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কয়েকটি রাষ্ট্রীয় ঋণে জর্জরিত হওয়া এবং ডলারের বিপরীতে ইউরোর মান অনেক কমে যাওয়ার ফলে ইউরোপের ইউরো ব্যবহারকারী দেশে যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যগুলো প্রতিযোগিতামূলক বাজার হারাচ্ছে।অন্যদিকে মে মাসে চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অনেকটাই বেড়ে গেছে। এই বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ২০০ কোটি ডলার, যা এপ্রিল মাসের চেয়ে ১৫ দশমিক চার শতাংশ বেশি। চীনা মুদ্রার মান ডলারের চেয়ে কমিয়ে রাখায় চীনেও যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্য প্রতিযোগিতায় টিকতে পারছে না বলে জানা গেছে।