মেকাপে বয়স কমে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেকাপ নেওয়া অর্থ কি বয়স চুরি করা? নারীমাত্রই মানেন যে, মেকাপে বয়স দৃশ্যত কমে। প্রসাধনীর ব্যবহারে বয়স কতটা কমে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, ভারী মেকাপ নিলে গড়ে ১০ বছরের চেয়েও বয়স কম দেখায়। গবেষকেরা জানান, প্রসাধনী ব্যবহারে সাজসজ্জা করে বাইরে গেলে ব্যক্তি বিশেষে পাঁচ থেকে নয় বছর পর্যন্ত বয়স আড়াল করা সম্ভব হয়। ডেইলি মেইল জানিয়েছে, ৩৮ বছর বয়সী তারকা কেট মস যখন মেকাপ ব্যবহার করেন তাঁর বয়স কমপক্ষে নয় বছর পর্যন্ত কম দেখায়। ৫৪ বছর বয়সী সংগীতশিল্পী ম্যাডোনা যখন মেকাপ নেন তাঁর বয়স কমে সাত বছর। ৪৬ বছর বয়সী সিন্ডি ক্র্যাফোর্ডের ক্ষেত্রে বয়স ছয় বছর কমে ৪০ বছর বয়সী মনে হয়। যুক্তরাষ্ট্রের একটি প্রসাধনী বিক্রেতা প্রতিষ্ঠান এ গবেষণা করেছে। বিখ্যাত তারকাদের মেকাপ করা ছবি ও মেকাপবিহীন ছবি দেখিয়ে জরিপে অংশগ্রহণকারীদের বয়স নির্ধারণ করতে বলা হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের মতে, ভারী মেকাপে ব্রিটনি স্পিয়ার্সকে তার মূল বয়সের চেয়ে পাঁচ বছর কম বয়সী দেখায়। তবে, ৫০ বছর বয়সী ডেমি মুরকে মেকাপ ছাড়াই কম বয়সী দেখায়। মেকাপ নিলে তার বয়স আরও পাঁচ বছর কম দেখায়।জরিপে অংশ নেওয়া, ৬০ থেকে ৬৯ বছর বয়সী নারীর শতভাগেরই রায়, মেকাপ নিলে তাদের বয়স কম দেখায়। মেকাপ নিলে বয়স কম দেখায় বলে রায় দিয়েছেন ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের ৭৩ শতাংশ। ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের ৬২ শতাংশের রায়, মেকাপ নিলে বয়স কমে যায়। ২১ বছরের কম বয়সীদের রায় যে, হালকা মেকাপ নিলে তাদের বয়স বাড়তি দেখায়।গবেষকেরা জানিয়েছেন, বয়স যত বাড়তে থাকে ততই মেকাপের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকে। জরিপে অংশ নেওয়া শতভাগ নারী এ রায় দিয়েছেন।