মেক্সিকো দ্বিবার্ষিকীতে লায়লা শারমিনের ভিডিও স্থাপনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি মেক্সিকোতে অনুষ্ঠিত দ্বিবার্ষিকী শিল্পকলা প্রদর্শনীতে (ইফটা) শিল্পী লায়লা শারমিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মেক্সিকোর ‘সিটি অব পিস’ খ্যাত মেরিদা জাদুঘরে ২৫টি দেশের ৫৪ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে লায়লা শারমিনের ‘দত্ত দয়াভান দমত্ত: শান্তি শান্তি শান্তি’ শীর্ষক ১০ মিনিটের একটি ভিডিও স্থাপনা উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।