মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্প, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো-ক্যালিফোর্নিয়া সীমান্ত এলাকায় গতকাল রোববার রিখটার স্কেলের ৭.২ মাত্রার একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। ভূমিকম্পে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের ইমার্জেন্সি সার্ভিসের পরিচালক আলফ্রেডো এসকোবিডো রয়টার্সকে জানান, ভূমিকম্পে মেক্সিকালিতে একটি ভবন বিধ্বস্ত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় বেশ কিছু লোক লিফটে আটকা পড়ে এবং বেশ কিছু জায়গায় দেয়াল ধসে পড়ে। তিনি আরও বলেন, ভূমিকম্পের ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকালি শহরের পার্শ্ববর্তী বাজা ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কম জনবসতিপূর্ণ এলাকায় তুলনামূলক অগভীর ভূমিকম্প আঘাত হানে। এতে শহরের বেশির ভাগ এলাকার বিদ্যুত্ সংযোগসহ ফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।-রয়টার্স