মেক্সিকোতে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোতে আতশবাজি বহনকারী একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত এবং ১৫৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার মেক্সিকো শহরের পূর্ব দিকে প্রায় ৭০ কিলোমিটার দূরের একটি গ্রামে ধর্মীয় শোভাযাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে।আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানা গেছে, ওই গ্রামে যিশুখ্রিষ্টের সম্মানে একটি বার্ষিক শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রায় এক হাজার মানুষ ওই শোভাযাত্রায় অংশ নেয়। তাক্সকালা রাজ্যের জননিরাপত্তা বিভাগের পরিচালক জোসে মাতেও মোরালেস বলেন, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের আতশবাজি পোড়াচ্ছিলেন। সে সময় আতশবাজির আগুন আতশবাজি বহনকারী ট্রাকে লেগে বিস্ফোরণ ঘটলে ওই হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।