মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর একটি পানশালায় গতকাল শুক্রবার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৭ ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গতকাল মধ্যরাতে অজ্ঞাত বন্দুকধারীরা দেশটির মনটেরেই শহরের একটি পানশালায় প্রবেশ করে। তারা কর্মচারী ও আগত গ্রাহকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।শহরটি মাদকদব্যের ব্যবসায়ীদের স্বর্গরাজ্য বলে পরিচিত।