মেক্সিকোয় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াকজাকা প্রদেশে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত এবং শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। বিরতিহীনভাবে একটানা বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওয়াকজাকা প্রদেশের গভর্নর। খবর আল-জাজিরা অনলাইন।প্রাথমিক তথ্যে জানা গেছে, ওয়াকজাকার পাহাড়ি শহর সান্তামারিয়া টিলাহিটোল্টিপেকে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই এলাকায় নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। প্রচুর বৃষ্টিপাত, নদীগুলোর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়া এবং ভূমিধসের কারণে ওই এলাকায় পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে ভূমিধসের এলাকায় গিয়ে সেখানে ত্রাণকার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। তবে ব্যাপারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশির ভাগ উদ্ধারকর্মী বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন।