মেক্সিকোয় সংস্কারের বিরুদ্ধে শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে গতকাল বুধবার শিক্ষাক্ষেত্রে ব্যাপক সংস্কারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ করেছেন সেখানকার শিক্ষকেরা। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালিয়েছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, গতকাল কয়েক ঘণ্টা ধরে মুখোশ পরা বিক্ষোভকারীরা রাজনৈতিক দলের কার্যালয়সহ বিভিন্ন ভবনে আগুন দেন ও হামলা চালান।শিক্ষকদের মূল্যায়ন ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোধে ওই সংস্কারের বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা। শিক্ষকদের ইউনিয়ন দাবি করেছে, এই সংস্কার মেক্সিকোর শিক্ষাব্যবস্থায় ধস নামাবে। একই সঙ্গে তা শিক্ষার বেসরকারীকরণের পথ উন্মুক্ত করবে।রাজ্যের আইনপ্রণেতারা শিক্ষাসংস্কার বিল সংশোধনে অস্বীকৃতি জানানোর এক দিন পর সেখানে বিক্ষোভ দেখা দেয়।বিক্ষোভকারীরা ক্ষমতাসীন পিআরআই দলের প্রধান কার্যালয়ে হামলা চালান। এ ছাড়া বিরোধী দল পিএএন ও পিআরডির কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট দলগুলো এই সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছে।বিক্ষুব্ধ শিক্ষকেরা একজন সিনেটরের অফিস ও রাজ্যের শিক্ষা বিভাগের ভবনে হামলা চালান। তাঁরা ভবনের জানালা ভাঙচুর করেন। এ ছাড়া কম্পিউটার সামগ্রী, ডেস্ক, চেয়ার জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন। ভবনের ভেতরে বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন। সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমর্থন চেয়েছে।শিক্ষকদের ক্ষুদ্র এ ইউনিয়নটি দেশটির সবচেয়ে রক্ষণশীল গোষ্ঠী হিসেবে পরিচিত। ইউনিয়নের মুখপাত্র মিনারভো মোরান বলেন, কর্তৃপক্ষের উগ্রনীতির বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মধ্য দিয়ে শিক্ষকেরা তাঁদের প্রতিক্রিয়া দেখিয়েছেন।