মেক্সিকোর হোটেলে বিস্ফোরণ, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো-ক্যারিবীয় উপকূলের একটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণে পাঁচ কানাডীয় পর্যটকসহ সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন হোটেল কর্মচারীও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। মেক্সিকো সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ সোমবার এ তথ্য জানায়।পুলিশ অবশ্য এ বিস্ফোরণকে দুর্ঘটনা বলে অভিহিত করেছে। প্রাকৃতিক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। তবে এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞরা।মেক্সিকোর প্লাইয়া ডেল কারমেনে অবস্থিত এ হোটেলটির নাম গ্র্যান্ড রিভেরা প্রিন্সেস হোটেল। এই হোটেলের ৬৭৬ নম্বর কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।