মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণে ২৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর পিউব্লা প্রদেশে তেলের পাইপলাইন বিস্ফোরণে ২৭ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ সোমবার এ তথ্য জানিয়েছে।পিউব্লা স্টেট সেক্রেটারি ভ্যালেনটিন মেনেসিস বলেন, বিস্ফোরণে ৫২ জন আহত হয়েছে এবং প্রায় ৩২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেনেসিস এ বিস্ফোরণের ঘটনাকে নাশকতা হিসেবে অভিহিত করে বলেছেন, সন্ত্রাসীরা পাইপলাইন ছিদ্র করে দিয়ে থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিস্ফোরণে কমপক্ষে পাঁচ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও প্রতিশ্রুতি দিয়েছেন।