মেক্সিকোয় দুটি ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর পশ্চিমাঞ্চলের সিনালোয়া প্রদেশে গতকাল মঙ্গলবার মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং অবৈধ অনুপ্রবেশকারীসহ বেশ কয়েকজন লোক আহত হয়েছে।সিনালোয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র রয়টার্সকে জানান, ট্রেনের লাইন যথাযথভাবে পরিবর্তন না করায় গতকাল এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনায় যে ১০ জন নিহত হয়েছে, তার অধিকাংশই দেশটিতে অবৈধ অনুপ্রবেশকারী। এ ছাড়া ট্রেনটির চালকসহ অন্তত পাঁচজন অহত হয়েছেন বলেও তিনি জানান।ট্রেন দুটির মধ্যে একটিতে শস্যবীজ বোঝাই ছিল। দুর্ঘটনায় শস্যবীজগুলো আশপাশে ছড়িয়ে পড়ে।এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ওই মুখপাত্র আশঙ্কা করেছেন। তিনি বলেন, শস্যবীজের নিচে কেউ চাপা পড়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের উদ্দেশে মধ্য আমেরিকার শত শত অনুপ্রবেশকারী ঝুঁকি নিয়ে ট্রেনে মেক্সিকো সফর করে।