মেক্সিকোয় সবচেয়ে উঁচু সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোয় বিশ্বের সবচেয়ে উঁচু একটি সেতুর উদ্বোধন করা হয়েছে। প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন এটি উদ্বোধন করেন। চলতি বছরের শেষ নাগাদ সেতুটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কালডেরন বলেন, ‘উত্তরের জনগণের জন্য এ ধরনের ব্যবস্থা আগে হয়নি। আশা করছি, এ সেতুটি উত্তর মেক্সিকোর জনগণকে একত্র করবে।’মেক্সিকোর বালুয়ার্তে নির্মিত এ সেতুটিকে দেশটির সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি শর্ত মেনে চলায় গিনেস বুক অব ওয়ার্ল্ভ্র রেকর্ডস কমিটির কর্মকর্তারা সেতু কর্তৃপক্ষকে অ্যাওয়ার্ড প্রদান করেন।৪০৩ মিটার (১,৩২২ ফুট ) উঁচু স্তম্ভবিশিষ্ট বালুয়ার্তে সেতুটি উত্তর মেক্সিকোয় অবস্থিত। স্পেন থেকে মেক্সিকোর স্বাধীনতা লাভের ২০০ বছর পূর্তির স্মারক হিসেবে এক হাজার ১২৫ মিটার (৩,৬৮৭ ফুট) উচ্চতার এ সেতুটি উদ্বোধন করা হয়।সেতুটি মোজাটলান দিয়ে প্রশান্ত মহাসাগরের উপকূল হয়ে দুরাঙ্গ পর্যন্ত মেক্সিকোর সবচেয়ে উঁচু-নিচু ভূখণ্ডে তৈরি করা হয়েছে। সেতুটির উচ্চতা এত বেশি যে এর মধ্য বা প্রধান স্তম্ভটির নিচে অনায়াসেই ঢুকে যেতে পরবে আইফেল টাওয়ার। মেক্সিকোর কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, এ সেতু চালু হলে যানজট সমস্যা দূর হবে। এর ফলে পর্যটন ও বাণিজ্যেরও উন্নতি হবে।সরকার ৩০০ মিটার উঁচু আরও আটটি সেতু ও ৬০টি টানেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি চালু হলে মাজাত্লান ও দুরাঙ্গ যেতে ছয় ঘণ্টা সময় কম লাগবে।