মেক্সিকোয় হারিকেন ‘কার্লে’র আঘাতে ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর পূর্ব উপকূলে গতকাল শুক্রবার এক শক্তিশালী হারিকেন আঘাত হেনেছে। ‘কার্ল’ নামে অভিহিত এই হারিকেনের আঘাতে দুইজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ ছাড়া এই হারিকেনের কারণে টেলিযোগাযোগ, বিদ্যুত্ ও যাতায়াত-ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। স্থানীয় বেতারের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।মেক্সিকোর জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হারিকেন ‘কার্লে’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।রাষ্ট্রনিয়ন্ত্রিত ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন (সিএফআই) জানায়, হারিকেনের কারণে অন্তত ৩০টি পৌরসভার বিদ্যুত্ সরবরাহ-ব্যবস্থা ভেঙে পড়েছে।এদিকে, পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় মেক্সিকো সরকার পূর্ব উপকূলের কয়েকটি রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। হারিকেন কার্লের আঘাতে পুয়েবলা, টিলাক্সকালা, মেক্সিকো অঙ্গরাজ্য, মোরিলস, হিডালগো এমনকি মেক্সিকো শহরে বন্যা, তীব্র বায়ুপ্রবাহ ও ভূমিধসের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।