মেক্সিকোয় হেলিকপ্টার দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোয় এক হেলিকপ্টার দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেক মোরাসহ আটজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির মেক্সিকো সিটির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এ দুর্ঘটনা ঘটে।দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন জানান, খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। টেলিভিশনে প্রদর্শিত ভিডিওচিত্রে দেখা গেছে, রাজধানীর দক্ষিণে একটি পার্বত্য এলাকায় হেলিকপ্টারটির বিধ্বস্ত অংশ পড়ে আছে। মেক্সিকোতে চলমান মাদকবিরোধী অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্রানসিসকো ব্লেক মোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত অপর সাতজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।