মেঘ কাটতে শুরু করেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রসঙ্গে বলেছেন, অনিশ্চয়তার মেঘ ছিল। সেই মেঘ কাটতে শুরু করেছে। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনাতলা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ‘পদ্মা সেতুর জন্য আরও অপেক্ষা করতে হবে’ মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘কতটা সময় অপেক্ষা করতে হবে, তা বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরকালে উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হবে। ’