মেঘ না চাইতেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। এতে ২০০৩ সালে গঠিত সদর দক্ষিণ পৌরসভাও এ করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। সদর দক্ষিণ পৌরসভায় আজ পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, মেয়রবিহীন পৌরসভাটি এক লাফেই কুমিল্লা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়ে গেল। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা