মেঘনা উপজেলার বালুর মাঠে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা উপজেলার বালুর মাঠে আজ রোববার একই সময়ে উপজেলা যুবলীগ ও বিএনপি ইফতার পার্টির ঘোষণা দেওয়ায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।সহিংস ঘটনার আশঙ্কায় আজ বিকেল তিনটা থেকে সোমবার ভোর পর্যন্ত ওই স্থানে উপজেলা প্রশাসন সব ধরনের মিছিল মিটিং ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার যুবলীগের নেতা-কর্মীরা আমার কাছে ইফতার পার্টির জন্য ওই জায়গা বরাদ্দ চান। অন্যদিকে বিএনপি জেলা পুলিশ সুপারের কাছে ইফতার পার্টির জন্য ওই একই স্থান বরাদ্দ চায়। তাই সংঘাত এড়ানোর জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’