মেঘনা-গোমতী সেতু আজ রাত ১২টা থেকে উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু যান চলাচলের জন্য আজ বুধবার রাত ১২টা থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।বাসস জানায়, আজ সন্ধ্যায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সেতু দুটি পরিদর্শনকালে এ সিদ্ধান্তের কথা জানান। সেতু দুটি কাল বৃহস্পতিবার সকাল আটটায় খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আট ঘণ্টা আগেই সেতুর মেরামতকাজ শেষ হয়। এর পরিপ্রেক্ষিতে আজ রাত ১২টা থেকে সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।