মেঘনা থেকে উদ্ধার হলো ১৪৭ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার চর ঝাপটা এলাকা থেকে আজ শনিবার সকালে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শরীয়তপুর-১ লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৭।মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চর ঝাপটায় ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতেরা হলেন—মুন্সিগঞ্জের শ্রীনগরের আটপাড়া গ্রামের কামাল হোসেন (৩৬) এবং শরীয়তপুরের নড়িয়ার আবু তাহের (৫৫)।প্রসঙ্গত, গত সোমবার রাত আড়াইটার দিকে একটি তেলবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি তলিয়ে যায়।