মেঘনা নদীতে নৌকা ডুবে এক বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে আজ সোমবার সকালে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে সমুরউদ্দিন ভূইয়া নামে ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ মারা গেছেন। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁ গ্রামের বাসিন্দা।পুলিশের দাবি, নৌকার অপর যাত্রীরা সাঁতরে তীরে ওঠে। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন মহিলা ও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকাটি ৭০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ সদরে যাচ্ছিল। পথে ওই স্থানে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরগামী এমভি মিলু নামে একটি লঞ্চ ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে ডুবে যায় এবং ঘটনাস্থলেই ওই বৃদ্ধ ব্যক্তি মারা যান। তবে নৌকার অপর যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছায়।