মেঘনায় ট্রলারডুবি: আরও একটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বিশনন্দী গ্রামের জেলেদের জালে লাশটি আটকা পড়ে। তঁার নাম সখিনা বেগম (৩৫)। তিনি আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামের সরদার আলীর স্ত্রী। এ নিয়ে এখন পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রলারডুবির ঘটনার পর এলাকাবাসী ও পুলিশ নদীতে উদ্ধারকাজ শুরু করে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নেৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি্লউটিএ) ডুবুরি দল নদীতে নিখঁোজ লোকজনের সন্ধানে তল্লাশি শুরু করে। তবে জেলেদের জালে সখিনার লাশ আটকা পড়ে। ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি।প্রসঙ্গত, গতকাল বিকেল পঁাচটায় কুমিল্লার হোমনা থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে বিশনন্দী গ্রামের মেঘনা নদীতে বালুবাহী একটি বাল্কহেড সামনে থেকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। অনেক যাত্রী সঁাতরিয়ে তীরে ওঠে। রাতে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। এখনো নিখঁোজ রয়েছেন অন্তত ১০ জন।