মেঘনার তীরে বাউল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার শুরু হচ্ছে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া এলাকায় মেঘনা নদীর তীরে বাউল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাউল মেলা। সপ্তাহব্যাপী এ মেলায় পুণ্যস্নান, মহাযজ্ঞ ও পূজা অর্চনায় যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক শ বাউল ও হাজার হাজার পুণ্যার্থীর সমাগম আশা করছেন আয়োজকেরা।এ ছাড়া এবারের মেলায় যোগ দিচ্ছেন আমেরিকা, ভারতের কলকাতা, আসাম ও ত্রিপুরা থেকে শতাধিক বাউল। বাউল সম্প্রদায় প্রায় ৭০০ বছর আগে থেকে এখন পর্যন্ত প্রতিবছর মাঘী পূর্ণিমার দিন থেকে এই অনুষ্ঠান পালন করে আসছে বলে আয়োজকেরা জানান।