মেঘনার তীরে বাউল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলদের গানে ও পুণ্যার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর মেঘনা নদীর তীরে বাউল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাউল মেলা। বাউল সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী প্রায় ৭০০ বছর ধরে মাঘী পূর্ণিমায় এই মেলার আয়োজন করা হয়। শনিবার থেকে সপ্তাহব্যাপী এ মেলায় পুণ্যস্নান, মহাযজ্ঞ ও পূজা-অর্চনায় যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক বাউল ও হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে। মেলায় কুটিরশিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি কুটিরশিল্প-সামগ্রী লৌহজাতসামগ্রী, মিষ্টির দোকানসহ অগণিত দোকানে মহিলা-শিশুসহ সবাই কেনাকাটা করছে।