মেঘনাসহ সব নদী দখলকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী অবিলম্বে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এসব দাবি জানান বক্তারা। ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন করো, আশুগঞ্জে মেঘনা নদী দখল ও ভরাট বন্ধ করো’ শীর্ষক দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ, পিস, সেবা ও গ্রিন ভয়েসের প্রতিনিধিরা এতে সংহতি প্রকাশ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন বাপার সহসভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান। তিনি বলেন, এভাবে নদী দখল চলতে থাকলে দেশের বেঁচে থাকা নদীগুলোও নিশ্চিহ্ন হয়ে যাবে। নদীমাতৃক এই দেশে এভাবে যেন কোনো নদী ধ্বংস না হয়, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করে মেঘনা নদীর দখল উচ্ছেদ, দখলকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার, দেশের সব নদীর সীমানা নির্ধারণ, নদীর পার দখলমুক্ত করা, নদী টাস্কফোর্সের কার্যক্রম আরও জোরদার এবং নদীবেষ্টনী নীতি পরিহারের দাবি জানানো হয়।এতে আরও বক্তব্য দেন জাকির হোসেন, ইকবাল হাবিব, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, সহসভাপতি কাজী সালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, শাহজাহান মৃধা, মিহির বিশ্বাস, আলমগীর কবির, মো. নুরুদ্দিন, মাহবুব হোসেন ও তারেক রহমান। আশুগঞ্জের চর চারতলা এলাকার মেঘনা নদীর তীর থেকে ভেতরে প্রায় ৪০০ ফুট নদী দখল করেছে নিউ এশিয়া সিনথেটিক লিমিটেড নামের একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) এ মতিন চৌধুরী। দেশের প্রধান তিন নদীর অন্যতম মেঘনার এই দখল নিয়ে ১২ মে ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।